ডার্ক মোড
Sunday, 09 August 2026
ePaper   
Logo
বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে বরগুনা জেলায় শীর্ষ স্থান অধিকার করেছে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫৮৯ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নিবন্ধন করলেও শেষ পর্যন্ত ৩৫৩ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৯৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যার মধ্যে ২৮ জন ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ৬৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এ ছাড়া বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল থেকে অংশ নেওয়া ১০ জন পরীক্ষার্থীর মধ্যে একজন ট্যালেন্টপুল এবং একজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

উপজেলা সদরে অবস্থিত বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বরাবরের মতোই তাদের সুনামের ধারা বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যাদের মধ্যে ৩১ জনই সফলভাবে বৃত্তি পেয়েছে।

বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সফল শিক্ষার্থীরা হলো—তায়েবা তাবাসসুম মৌশি, তাসফিয়া জাহান সামিরা, মরিয়ম আক্তার তাহা, জুনাইরা আক্তার, আরাধ্য কর্মকার, তাসনিয়া তাহিয়া, মাইশা তাবাসসুম মুন, জুঁই বিশ্বাস, নিয়ামা আমিন, মুনীর শাহরিয়ার মাহির, মো. আশিকুর রহমান, এইচ এম আজমীর হোসেন, দেবজিৎ গুহ, সৈকত হোসেন শুভ, তাফিম সিকদার এবং মুন্তাসির আজমাইন মাহি।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—মো. আবদুল্লাহ, আবদুল্লাহ আল মাহিন, সায়েবা তাসনিম, মেহেরুন নেসা আতিকা, তোহুরা রাফিয়া, তায়েবা মনি, নবনীতা শীল, তাসনিন জাহান, পূজা দাস, নাজিহা নাজমিন, কথামালা, ফারিয়া ইসলাম, সাইফা ইসলাম তানহা, ইসরাত জাহান মাইশা এবং হাফসা আক্তার।

এই গৌরবময় অর্জনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয়ের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাসফিয়া জাহান সামিরা তার অনুভূতি প্রকাশ করে বলে, "এই বৃত্তি আমাকে ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। পড়াশোনায় আরও মনোযোগী হতে এটি আমার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।"

একই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া যমজ ভাই-বোন মুন ও মাহির তাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এই স্বীকৃতি তাদের একাডেমিক পথচলায় দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।

বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বিদ্যালয়টিকে এই অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং স্কুলের শিক্ষার মান ধরে রাখতে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। উল্লেখ্য, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এর আগেও তাদের চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশ এবং সহ-শিক্ষা কার্যক্রমে অনন্য অবদানের জন্য উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একাধিকবার সরকারি স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার অত্যন্ত আনন্দ প্রকাশ করে বলেন, শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন