ডার্ক মোড
Sunday, 05 July 2026
ePaper   
Logo
বরগুনায় বন বিভাগের গাছ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

বরগুনায় বন বিভাগের গাছ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা

বরগুনার তালতলীতে বন বিভাগের গাছ কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় এক ইউপি সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ জুলাই) বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার আসামিরা হলেন, সোনাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ আকন, মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মো. নেকিয়ার হোসেন।


মামলা সূত্রে জানা যায়, তালতলী উপজেলার সকিনা বিটের নিদ্রার চর এলাকায় বন বিভাগের জমির গাছ ও মাটি কেটে অবৈধভাবে স্থাপনা ও রাস্তা নির্মাণের অভিযোগে গত ২৬ এপ্রিল সকিনা বিট কর্মকর্তা মো. রাহিমুল ইসলাম জুমেল বন আইনে তালতলী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

সকিনা বিট কর্মকর্তা মো. রাহিমুল ইসলাম জুমেল বলেন, বন বিভাগের জমি দখল করে গাছ ও মাটি কেটে স্থাপনা এবং রাস্তা নির্মাণের অভিযোগে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. আবু বকর বলেন, বন বিভাগের দায়ের করা মামলায় আদালত ইউপি সদস্যসহ পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন