ইনসাবের লক্ষ্মীপুর জেলা শাখার ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন সভাপতি আব্দুল মাবুদ, সম্পাদক নুর আলম
আলমগীর হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩০ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেল ২ টায় লক্ষ্মীপুর রামগতি রোড ইনসাবের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাবের উপদেষ্টা অ্যাডভোকেট মিয়া মো. বোরহান উদ্দিন বিটু। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মো. একরামুল হক ফারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসাবের সাধারণ সম্পাদক মো. নুর আলম।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মাবুদ, কার্যকরী সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি হুমায়ুন কবির, শাহজাহান ভূঁইয়া, তাজুল ইসলাম ও মোশাররফ হোসেন রিপন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নুর আলম। যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও মো. জাকির হোসেন বাবলু। সহ-সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও মোপাচ্ছের বিল্লাহ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মাকসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হারুনুর রশিদ, কবির হোসেন ভূঁইয়া, লিটন, মো. সবুজ ও মোস্তফা, অর্থ সম্পাদক আবু তাহের, শ্রমবিষয়ক সম্পাদক হোসেন মিয়া, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক জসিম, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, দপ্তর সম্পাদক রুহুল আমিন হাওলাদার , প্রচার সম্পাদক রিয়াজ হোসেন এবং ক্রীড়া সম্পাদক ইব্রাহিম রিপন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে লুৎফুর রহমান, খোরশেদ আলম, আবু তাহের, আব্দুল মান্নান, এরশাদ মিয়া ও বাদশা মিয়াসহ অন্যান্য সদস্য দায়িত্ব লাভ করেন।
সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক নির্মাণশ্রমিক উপস্থিত ছিলেন। এসময় নতুন কমিটি সভাপতি আব্দুল মাবুদ বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
ঘোষিত এ ৩০ সদস্যবিশিষ্ট কমিটি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
আলমগীর হোসেন

