ডার্ক মোড
Saturday, 11 July 2026
ePaper   
Logo
বন্যার্তদের পাশে ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

বন্যার্তদের পাশে ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

 

ফটিকছড়ি প্রতিনিধি

শপথ গ্রহণের পরদিন ফটিকছড়ি সংসদ সদস্য সরওয়ার আলমগীর বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।শুক্রবার জুমার পর তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ফটিকছড়ির কোনো মানুষ যেন না খেয়ে থাকে, সে লক্ষ্যে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবো।

এসময় ফটিকচড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন