সিলেটে নতুন জেলা প্রশাসক যোগদান নিয়ে ধোঁয়াশা
মো.দুলাল হোসেন রাজু,জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি,
সিলেটে নবাগত জেলা প্রশাসক যোগদান নিয়ে এখনোও ধোয়াশা কাটেনি।স্থানীয়দের ধারনা,রাজনৈতিক কিংবা প্রশাসনিক নানা জটিলতায় আটকে থাকতে পারে নবাগত জেলা প্রশাসক’র যোগদান। নবাগত জেলা প্রশাসনের যোগদান নিয়ে বিভিন্ন মহলে শুরু নানা জল্পনা-কল্পনা। গত দুই সাপ্তাহ ধরে সিলেটে আসা মন্ত্রী-এমপিদের অভ্যর্থনা রুটিন ওয়ার্কে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক’ হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাটেট পিংকি সাহা। তবে যে ইস্যু ঘিরে জেলা প্রশাসক মো.সারওয়ার আলম ওএসডি হয়েছেন হযরত শাহজালাল (র:)এর দরগাহর ডেগ সিলগালা কান্ডে। এর আগে অর্থাৎ অর্ন্তবতী সরকারের সময়ে সাদা পাথর লুটের ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পরপরই সিলেটের প্রবীণ রাজনৈতিক এক নেতার সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতের অমিল দেখা দেয় এর পর থেকে নানা বির্তকে জড়িয়ে পড়েন। আবার বেশ কয়েকটি কর্মসূচির কার্যক্রম পরিচালনা করে বেশ প্রশংসিত হন তিনি। সর্বশেষ সিলেটে হযরত শাহজালালের মাজারের হাজার কোটি দানের টাকা নিয়ে প্রশ্ন তুলে, জেলা প্রশাসনের নেতর্েৃত্বাধীন মাজারের তিনটি ডেগ সিলগালা করেন। এর তিনদিন পর ২১ জুন তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব পদে নিয়োগ করা হয়। এরই মধ্যে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান কে সিলেটের নবাগত জেলা প্রশাসক হিসেবে সিলেটে নিয়োগ দেওয়া হয়।কুমিল্লা থেকে অব্যাহতি নিয়ে সিলেটের নবাগত জেলা প্রশাসক নিয়োগের কথা থাকলেও মাঝ পথে আটকে যায় নবাগত জেলা প্রশাসকের যোগদান । উল্লেখ্য গত ১৮ দিন থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাটেট পিংকি সাহা।তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর পেশাদারিত্বের সাথে বালু ও পাথর লুটেরাদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনও ও এসিল্যান্ডদের কঠুর নির্দেশ দেন এর পর থেকে বালু পাথর লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন।সম্প্রতি সময়ে সিলেটে অপরাধ দমনে বেশ কয়েকটি কর্মসূচির কার্যক্রম পরিচালনা করে প্রশংসায় ভাসছেন তিনি। জনবান্ধব ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহার জনকল্যাণমুলক কার্যক্রম অতীতের ন্যায় ভবিষৎেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সচেতন মহলের।

