ডার্ক মোড
Sunday, 21 June 2026
ePaper   
Logo
প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন: খন্দকার আবু আশফাক 

প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন: খন্দকার আবু আশফাক 

 
দোহার(ঢাকা)প্রতিনিধি
 
সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বনায়ন কর্মসূচির অধীনে বছরে প্রত্যেক নাগরিকের অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার কর্মসূচি নেওয়া হয়েছে। 
শনিবার দোহার উপজেলা জুড়ে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষ রোপণ ও ৫টি সড়ক নির্মানের কাজের উদ্বোধন করা হয়।
নিকড়া- টিকরপুর পদ্বৃমা বাইপাস সড়ক সংলগ্ন মাটির রাস্তায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন,  ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। 
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাংসদ আশফাক বলেছেন, ‘বৃক্ষরোপণই শুধু আমাদের দায়িত্ব নন। এটি আমাদের দায়। রাজধানীসহ ঢাকার আশপাশের উপজেলাগুলিকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।’
আমরা দেখেছি বৃক্ষরোপণকে অনেক সময় আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখা হয়।  প্রত্যেক নাগরিক যদি বছরে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে রাজধানীসহ ঢাকার পাশের উপজেলাকে পরিবেশগত ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব বলে তিনি দাবী করেন। 
গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
 
এরপর পর্যায়ক্রমে  সংসদ সদস্য খন্দকার আবু আশফাক নিকড়া-টিকরপুর পদ্মা বাইপাস সড়কের কাজের উদ্বোধন করেন।  এছাড়াও দোহার পৌরসভার বানাঘাটা জাহিদ কমিশনারের বাড়ির রাস্তা, উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি রানী বিল্ডিং  সংলগ্ন রাস্তা ও পশ্চিম চর রাস্তার  কাজের শুভ উদ্বোধন করেন সাংসদ। 
সর্বশেষ  লটাখোলা CPDN, কার্তিকপুর, চরকুশাই এলাকায় ঢাকা প্রজেক্টের রাস্তার কাজের উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিতি ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম, দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পৌরসভা নির্বাহী প্রকৌশলী এম এ মামুনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মো. রাজু আহমেদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী,  পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন