ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
পিরোজপুরকে মাদকমুক্ত করতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

পিরোজপুরকে মাদকমুক্ত করতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

পিরোজপুর প্রতিনিধি

জনসচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজ পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদকবিরোধী সামাজিক উদ্যোগ’ নামক প্ল্যাটফর্মের উদ্যোগে এবং পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার বিকেল ৫টায় সদর উপজেলার ৭ নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং সভাপতিত্ব করেন ৭ নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ফকির। আলোচনা সভাটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক সংকটের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন—মাদকবিরোধী সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সদর থানার ওসি (তদন্ত) রাজেশ সেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিদর্শক বাপন সেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি কামাল উদ্দিন খান, মো. মোস্তফা কামাল, জাজির হোসেন জাহাঙ্গীর, জামাল হাওলাদার, নাসরিন আক্তার এবং শিক্ষক নেতা মো. শাহ-আলম প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

বক্তারা জোর দিয়ে বলেন, মাদকাসক্তি বর্তমানে তরুণ সমাজের জন্য অন্যতম প্রধান সামাজিক ব্যাধি ও হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রয়াস অত্যন্ত জরুরি। মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তাঁরা সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা পিরোজপুর জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যে একটি সুসমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের যৌথ অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকবিরোধী প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন