ডার্ক মোড
Sunday, 30 August 2026
ePaper   
Logo
নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

জননিরাপত্তা ও সমন্বিত প্রশাসনিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উপজেলায় শান্তি ও স্থায়িত্ব বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ের ওপর জোর দেন।

সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধান এবং কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার নির্দিষ্ট আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। উন্মুক্ত আলোচনা এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে চলমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপের রূপরেখা তৈরি করে কমিটি।

সভায় সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান, নগরকান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রসুল সামদানী আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন