ডার্ক মোড
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
তালেবানের নিয়ন্ত্রণে ১১৬ জেলা, স্বীকার করল আফগান সরকার

তালেবানের নিয়ন্ত্রণে ১১৬ জেলা, স্বীকার করল আফগান সরকার

অনলাইন ডেস্ক

 
আফগানিস্তানে আবার ভয়ঙ্কর হয়ে উঠেছে তালেবান। এরই মধ্যে তালেবান আগ্রাসনের কারণে ইতিমধ্যেই আফগানিস্তানের কয়েক লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন। এছাড়া ৩৭৫টি জেলার মধ্যে ২০০ জেলাতেই তালেবানদের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে আফগান বাহিনী। তবে কাবুল সরকার দেশটির ১১৬টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছে। খবর টোলো নিউজের।

কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, দেশের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার এক কোটি ৩০ লাখ মানুষ তালেবান শাসনে বসবাস করছেন কিন্তু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

নাদেরি বলেন, তালেবানের হাতে এই ১১৬টি জেলার পতনের ফলে এসব জেলার সরকারি স্থাপনাগুলো ৫০ কোটি ডলার মূল্যের আর্থিক ক্ষতি হয়েছে। তালেবানের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ২৬০টি সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া তালেবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১১২টি নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, তালেবানের আধিপত্যে চাপে পড়েছে আফগান সরকার।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন