ডার্ক মোড
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
এইচএসসি পাসে নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ

এইচএসসি পাসে নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ

চাকরি ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘স্টোর অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

স্টোর অ্যাসিস্ট্যান্ট।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কঠোর পরিশ্রমী ও চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে। অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ময়মনসিংহ।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ২৪ অক্টোবর, ২০২১ পর্যন্ত।

সূত্র : বিডিজবস

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন