ডার্ক মোড
Tuesday, 03 November 2026
ePaper   
Logo
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রক্ষণশীল শিয়া নেতা ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রক্ষণশীল শিয়া নেতা ইব্রাহিম রাইসি

অনলাইন ডেস্ক

ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় দেশটিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। যা চলবে রাত ১২টা পর্যন্ত। তবে প্রয়োজনে রাত ২টা পর্যন্তও চলেতে পারে এই ভোটগ্রহণ।

এদিকে, মতামত জরিপে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ৬০ বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা ইব্রাহিম রাইসি।

আল-জাজিরার সাথে সাক্ষাৎকালে ইরানের রাজনৈতিক বিশ্লেষক হামিদ রেজা গোলামজাদেহ বলেন, ৬০ থেকে ৭৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের একটা বড় অংশই রাইসিকে বেছে নিচ্ছেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন সাত জন। তিন জন সরে দাঁড়ানোয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ইব্রাহিম রাইসি। তিনি ইরানের সাবেক বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি। এছাড়া দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সমর্থন পেয়েছেন রাইসি। সে হিসেবে তিনিই হয়তো হাসবেন শেষ হাসি। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাইসি।

রাইসির পর আলোচিত প্রার্থী হলো আবদুল নাসের হেমাতি। তিনি নিজেকে মধ্যপন্থী হিসেবে পরিচয় দেন। নাসের হেমাতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সাংবাদিকতা করেছিলেন। ছিলেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অন্য দুজন প্রার্থী হলো মহসিন রেজাই ও আমির হোসেন ঘাজিজাদ্দেহ হাসেমি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কমবয়সী প্রার্থী আমির হাসেমি। পেশায় তিনি চিকিৎসক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন