ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া পাহারা

অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া পাহারা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার সঙ্গে ভারতের প্রায় ১৯৮ কিলোমিটার সীমান্তে কড়া নজরদারি ও পাহারা বসিয়েছে বিজিবি। মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এ সতর্ক অবস্থান নিয়েছে সীমান্তরক্ষা বাহিনী।

ভারতের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

ব্যাটালিয়নের অধীন প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সীমান্তে টহল পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি বসানো হয়েছে।

যেকোনো ধরনের সন্দেহজনক গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ এবং পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখার কথা জানিয়েছে বিজিবি।

 

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন