ডার্ক মোড
Saturday, 20 June 2026
ePaper   
Logo
সান্তাহারে অ্যাম্পুলসহ মাদক কারবারি কাওসার গ্রেপ্তার

সান্তাহারে অ্যাম্পুলসহ মাদক কারবারি কাওসার গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা থেকে গতরাতে কাওসার নামে এক মাদক কারবারিকে আট পিস অ্যাম্পুল ইনজেকশনসহ হাতে-নাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কাওসার (২২) নওগাঁ জেলার আত্রাই থানার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, আজ (১৭ ফেব্রুয়ারী) সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় মাদক দ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে কাওসারকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে আট পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, গতরাতে অ্যাম্পুল ইনজেকশনসহ গ্রেপ্তারকৃত আসামি কাওসারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন