Dark Mode
Tuesday, 14 July 2026
ePaper   
Logo
‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেলেন ছাত্রদল নেতা আলিফ উদ্দিন রুবেল

‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেলেন ছাত্রদল নেতা আলিফ উদ্দিন রুবেল

চট্টগ্রাম ব্যুরো

স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাহসী ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠক আলিফ উদ্দিন রুবেল। শনিবার ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে আলিফ উদ্দিন রুবেলের সাহসিকতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। জুলাই আন্দোলনের সময় তিনি চট্টগ্রামের রাজপথে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি ও বিক্ষোভে সম্মুখভাগে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর এই রাজপথের লড়াই ও সাংগঠনিক দক্ষতা সর্বমহলে প্রশংসিত হয়।

এই সম্মাননা পাওয়ার ঘোষণা আসার পর তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় আলিফ উদ্দিন রুবেল বলেন, এই বিশেষ স্বীকৃতি তাঁর ব্যক্তিগত কোনো অর্জন নয়। তিনি এই সম্মাননা জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি সাহসী ছাত্র-জনতা, মহান আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের পরিবার এবং আহত বীর যোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি আরও যোগ করেন, তাঁদের নজিরবিহীন আত্মত্যাগই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করেছে। আগামী দিনগুলোতেও জনগণের পাশে থেকে সমাজ ও রাষ্ট্রে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!