হাইকোর্টের রায়ে জামিনে কারামুক্ত হলেন গুরুতর অসুস্থ সাংবাদিক আজহার আলী সরকার
স্টাফ রিপোর্টার
হাইকোর্টের আদেশে মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আজহার আলী সরকার।
এর আগে উচ্চ আদালত থেকে জামিন পেলেও কারাগার থেকে বের হওয়ার মুহূর্তে নতুন মামলায় ‘শো-অ্যারেস্ট’ (গ্রেপ্তার) দেখিয়ে তাকে পুনরায় কারাগারে আটকে রাখা হয়েছিল।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার তিনি অবশেষে কারামুক্ত হন।
দীর্ঘদিন কারারুদ্ধ থাকার সময়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবার ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং বর্তমানেও তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে উচ্চ আদালত জামিন প্রদান করলেও শেষ মুহূর্তে অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার মুক্তি আটকে দেওয়া হয়েছিল।
অবশেষে আদালতের চূড়ান্ত আদেশে তার কারামুক্তি নিশ্চিত হওয়ায় সাংবাদিক সমাজ ও মানবাধিকারকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং অবিলম্বে তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

