Dark Mode
Friday, 04 September 2026
ePaper   
Logo
গ্রেটার ঢাকা জার্নালিস্ট ফোরাম: সভাপতি নুরুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মমিন

গ্রেটার ঢাকা জার্নালিস্ট ফোরাম: সভাপতি নুরুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মমিন

স্টাফ রিপোর্টার

গ্রেটার ঢাকা জার্নালিস্ট ফোরামের দ্বিবার্ষিক নির্বাচনে এনটিভির নুরুদ্দীন আহমেদ সভাপতি এবং আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিদায়ী সভাপতি ফরিদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিগত তিন বছরে প্রয়াত ৪ জন সদস্যের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। তাঁরা হলেন—আব্দুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাইদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম।

সাধারণ সভায় বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জী, রফিকুর রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অঞ্জন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নুরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানাসহ আরও অনেকে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন—সহ-সভাপতি এ বি এম রফিকুর রহমান ও এস এম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অঞ্জন রহমান, কোষাধ্যক্ষ শিরিন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নুরুন্নবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম এবং দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্যরা হলেন—বুলবুল আহমেদ, রাশেদুল হক, গলমান শাফি, দেলোয়ার হোসেন বাদল, কাউসার ইয়াসির ও লুৎফর রহমান সিকদার।

এ ছাড়া সাধারণ সভায় ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, শাহাবুদ্দিন সিকদার ও মাহবুব আলম।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!