সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি মাহববুল ইসলাম সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
গতকাল শনিবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁয়ের সকল সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সাংবাদিক ইমরান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুস সাত্তার প্রধান, হাসান মাহমুদ রিপন, আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, ফরিদ হোসেন, মশিউর রহমান, কামরুজ্জামান রানা, শিশু কিশোর সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টাস ক্লাব, সোনারগাঁ থানা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, জৈনপুর থেকে শুরু করে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হয়। এ সড়ক দিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়। ফলে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
গত ২০ আগস্ট সিমেন্ট ভর্তি করে একটি ট্রাক কোম্পানিতে যাওয়ার সময় এলাকাবাসী বাধা দেয়। এসময় কোম্পানির ঠিকাদার আবু সাঈদের নেতৃত্বে আবুল কালাম সোপান, নাঈম, লিটনসহ ১০-১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করে ৭ জনকে আহত করে। এ ঘটনায় কোম্পানি ও গ্রামবাসীর পক্ষ থেকে পৃথক অভিযোগ দায়ের করা হয়। কোম্পানির অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত হলেও গ্রামবাসীর অভিযোগ আমলে নেয়নি। তবে ওই মামলায় সাংবাদিক মাহবুবুল ইসলামের নাম ওই মামলায় জড়িয়ে দেওয়া হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, অন্যায়ের প্রতিবাদ করার কারনে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ উৎকোচের বিনিময়ে একটি কোম্পানির পক্ষে সঠিক তদন্ত ছাড়া সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও উপ-পরিদর্শক(এসআই) হারুন মিয়া মিথ্যা মামলা গ্রহন করেন। দ্রুত মামলা থেকে সাংবাদিক সুমনের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে প্রমাণ পেয়ে মামলা গ্রহন করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে সুবিধা গ্রহনের বিষয়টি সত্য না।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

