হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শণ, অনুপস্থিত ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ
হবিগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্যসেবার মান মূল্যায়নে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার এই অনানুষ্ঠানিক পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সাথে সরাসরি কথা বলেন।
হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে ক্ষুব্ধ রোগী ও দর্শনার্থীরা মন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ জানান। রোগীদের অভিযোগ শোনার পর চিকিৎসক ও কর্মী সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ এবং অপর্যাপ্ত চিকিৎসাসেবা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর সতর্কবার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানান, জনস্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। একই সাথে সেবার মান দ্রুত উন্নত করতে এবং দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনের সময় ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুমতি ছাড়া অনুপস্থিত পান মন্ত্রী। পরিদর্শনের পরপরই তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে তাৎক্ষণিক বদলির আদেশ জারি করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

