Dark Mode
Tuesday, 13 October 2026
ePaper   
Logo
বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস কে ফজলে রাব্বি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতাল পরিদর্শনে যান।

 

এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক সেবার মান ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!