Dark Mode
Tuesday, 13 October 2026
ePaper   
Logo
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

সোহেল কান্তি নাথ, বান্দরবান
পাহাড়ের দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে রাজার মাঠে ভিড় করেন নারী, শিশু, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। শিক্ষার্থীদেরও চিকিৎসাসেবা নিতে দেখা যায়।

ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, চর্ম, অ্যালার্জি, গাইনিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
স্থানীয়রা জানান, বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ি এলাকার অনেক মানুষ নানা সীমাবদ্ধতার কারণে সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। পাশাপাশি বান্দরবান সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিষয়ে ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে: কর্ণেল মো: সরফরাজ হায়দার বলেন, পাহাড়ের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!