Dark Mode
Monday, 27 July 2026
ePaper   
Logo
সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ অবৈধ মাংস ব্যবসায়ী আটক: কোস্ট গার্ড

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ অবৈধ মাংস ব্যবসায়ী আটক: কোস্ট গার্ড

খুলনা ব্যুরো

সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দফপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পারা এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আনুমানিক ৬৬ হাজার টাকা বাজারমূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল আউটপোস্টে হস্তান্তর করা হয়েছে।

উক্ত অঞ্চলে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের বন্যপ্রাণী ও শিকারীবিরোধী এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!