মতিঝিলে টাইম বোমা উদ্ধার: আনসারের দ্রুত সতর্কতায় নস্যাৎ বড় ধরনের নাশকতার চেষ্টা
স্টাফ রিপোর্টার
রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশন এলাকায় দুটি টাইম বোমা উদ্ধার এবং পরবর্তীতে বম ডিসপোজাল স্কোয়াড কর্তৃক তা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক সতর্কতা এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বিত প্রচেষ্টায় সম্ভাব্য এক বড় ধরনের নাশকতার চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাতে আনসার সদর দপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) মো. আশিকুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুমানিক বেলা ৬টার দিকে মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচতলায় দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (এপিসি) মো. রোকনুজ্জামান একটি সচল টাইম বোমা দেখতে পেয়ে সাথে সাথে স্টেশন কন্ট্রোলারকে বিষয়টি অবহিত করেন।
ঠিক সে সময়েই স্টেশনের সংলগ্ন রাস্তা দিয়ে একটি মিছিল অতিক্রম করছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আনসার সদস্যরা দ্রুততম সময়ে সাধারণ পথচারী ও মিছিলের অংশগ্রহণকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেন।
সংবাদ পেয়ে বম ডিসপোজাল স্কোয়াডের একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সুনিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে প্রথম বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই একই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে দ্বিতীয় আরেকটি টাইম বোমার সন্ধান মেলে, যা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
আনসার সদর দপ্তর থেকে জানানো হয়, আনসার সদস্যদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্বশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কার্যকর সমন্বয়ের ফলেই সম্ভাব্য এ নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

