Dark Mode
Tuesday, 28 July 2026
ePaper   
Logo
সাবেক সংসদ গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল

সাবেক সংসদ গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোলাম সরোয়ারের সহধর্মিণী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাবেক এই সংসদ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোলাম সারোয়ার হিরু ১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বরগুনার রাজনীতির মাঠে জনপ্রিয় সুপরিচিত মুখ ছিলেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেন। এর আগেও, তিনি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ এর ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচিত হন। এছাড়া তিনি পাথরঘাটার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পাথরঘাটা কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বিভিন্ন সময়ে তিনি বিএনপি, ইসলামি ঐক্যজোট, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। রাজনৈতিক দল পরিবর্তনের কারণে তিনি বারবার আলোচনায় আসেন।
২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে দ্বিতীয় হন।
তার মৃত্যুতে বরগুনা জেলার সর্বস্তরের জনসাধারণ গভীর শোক জ্ঞাপন করেছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!