নিমগাছের চারা উপহার দিয়ে পরিবেশমন্ত্রীকে বরণ করল দাগনভূঞা উপজেলা প্রশাসন
বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধি
দাগনভূঞায় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে উপজেলা প্রশাসনের উষ্ণ সংবর্ধনা
ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি-কে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দাগনভূঞা উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। পরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সুরক্ষা এবং সবুজায়নের প্রতীক হিসেবে তাঁর হাতে একটি নিমগাছের চারা তুলে দেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং জনগণকে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসনের এ আয়োজন পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে এবং সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে নতুন মাত্রা যোগ করবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

