মিয়ানমারে পাচারকালে সার ও খাদ্যসামগ্রী জব্দ, ৬ চোরাকারবারি আটক: কোস্ট গার্ড
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর ভাসানচর উপকূলসংলগ্ন সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সরকারি ভর্তুকিযুক্ত সার ও খাদ্যসামগ্রীসহ ছয়জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর গ্যাঙ্গুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন কার্গো বোট থামিয়ে তল্লাশি চালানো হয়। বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪,৫০০ কেজি ইউরিয়া সার, ৩,৭০০ কেজি ছোলা এবং ৬,৮৫০ কেজি খেসারির ডাল উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল, বোট এবং আটককৃত ছয় ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় সম্পদ ও নিরাপত্তা রক্ষায় চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেছে কোস্ট গার্ড।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

