Dark Mode
Thursday, 30 July 2026
ePaper   
Logo
বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযান: ১৬ জেলে আটক, অবৈধ ট্রোলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ জব্দ

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযান: ১৬ জেলে আটক, অবৈধ ট্রোলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ জব্দ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সাথে একটি অবৈধ ট্রোলিং বোট, ৬টি ট্রোলিং জাল এবং ৪,০৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কথাটি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী পুলিশ থানার অধীনস্থ এস. আলম জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটককৃত অবৈধ ট্রোলিং বোটে তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল ও সামুদ্রিক মাছ উদ্ধার করা হয় এবং ১৬ জন ক্রুকে আটক করা হয়।

পরবর্তীতে আগ্রাবাদ সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে বোটটি থেকে ট্রোলিং সরঞ্জাম সরিয়ে নেওয়া হয় এবং অবৈধ জালগুলো ধ্বংস করা হয়। এছাড়া মুচলেকা গ্রহণপূর্বক বোট ও জেলেদের তাদের মালিকদের জিম্মায় হস্তান্তর করা হয়। অন্যদিকে জব্দকৃত সামুদ্রিক মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে ২,৫০,০০০ টাকায় বিক্রি করে সংগৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সামুদ্রিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!