Dark Mode
Monday, 14 September 2026
ePaper   
Logo
বরিশাল কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও কারারক্ষীদের পেশাদারি মনোভাব জোরদার করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক ড্রেসি প্যারেড

বরিশাল কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও কারারক্ষীদের পেশাদারি মনোভাব জোরদার করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক ড্রেসি প্যারেড

মাসুদ রানা, বরিশাল অফিস
আজ, ১৩ সেপ্টেম্বর  (রবিবার) সকালে কারাগারের কুচকাওয়াজ ময়দানে এ প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জনাব সুব্রত কুমার বালা।
 
পরিদর্শনকালে সিনিয়র জেল সুপার ড্রেসি প্যারেডে অংশ নেওয়া কারারক্ষীদের টার্নআউট, ইউনিফর্মের মান ও শারীরিক সক্ষমতা সূক্ষ্মভাবে পরীক্ষা করেন। প্যারেড শেষে তিনি উপস্থিত কর্মকর্তা ও কারারক্ষীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
 
বক্তব্যে তিনি কারাগারের সার্বিক নিরাপত্তা নিছিদ্র রাখা, বন্দীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং ডিউটিকালীন সময়ে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন। একই সাথে তিনি যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর ও সতর্ক থাকার আহ্বান জানান।
 
প্যারেড পরিদর্শনকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলারসহ অন্যান্য ঊর্ধ্বতন কারাকর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বরিশাল কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও কারারক্ষীদের পেশাদারি মনোভাব জোরদার করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক ড্রেসি প্যারেড

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!