Dark Mode
Thursday, 16 July 2026
ePaper   
Logo
বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বাড়িঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বাড়িঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

সোহেল কান্তি নাথ, বান্দরবান

ভয়াবহ বন্যায় বাসযোগ্যতা হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে সরকার তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দেবে বলে ঘোষণা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত.

আজ বুধবার সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই ঘোষণা দেন.

প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, সাম্প্রতিক বন্যায় যেসব ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে. তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী পরিবারগুলোকে স্থায়ীভাবে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেবে প্রশাসন.

একই সাথে অনিন্দ্য ইসলাম অমিত পাহাড়ি ঢলের জলবদ্ধতা নিরসনে বান্দরবানের 'মেক্সি খাল' উদ্ধার ও তা আগের রূপ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জোর দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন.

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!