ফরিদপুরে যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা
ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ কামরুল হাসান খান সাইফুলকে এক জমকালো সংবর্ধনা দিয়েছে ফরিদপুর মহানগর যুবদল। শনিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, আজম খান, ঢাকা উত্তর কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী নাজরিন রহমান, সাধারণ সম্পাদক নাসরিন আলমসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ফরিদপুরের গর্বিত সন্তান প্রকৌশলী সাইফুলকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মনোনীত করায় কেন্দ্রীয় যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা উল্লেখ করেন, সাইফুলের মতো একজন রাজপথের নেতাকে এমন দায়িত্ব প্রদান যুবদলকে আরও গতিশীল ও চাঙ্গা করে তুলবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

