ডার্ক মোড
Sunday, 21 June 2026
ePaper   
Logo
পরামর্শক নিয়োগ না করায় এলজিইডি প্রকল্পের কাজ বিঘ্নিত

পরামর্শক নিয়োগ না করায় এলজিইডি প্রকল্পের কাজ বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক

এলজিইডি-এর আওতায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প যা বিগত জুন ২০২৩ মাসে প্রধানমন্ত্রী কর্তৃক একনেকে অনুমোদন করা হয়।

প্রকল্পটি বৈদেশিক সহায়তাপুষ্ট - এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (ADB) এবং AFD (ফ্রান্স); প্রকল্পটি প্রায় ৬ মাস পূর্বে শুরু হলেও বৈদেশিক সহায়তাপুষ্ট হওয়ায় কার্যকর ভাবে শুরু হবে পরামর্শক নিয়োগের পর। কিন্তু অদ্যাবধি পরামর্শক নিয়োগ দেয়া না হওয়ায় কার্যকরীভাবে কাজ হচ্ছে না বা বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসছে না।

জানা যায়, প্রায় পঞ্চাশ মিলিয়ন ইউ এস ডলার বাংলাদেশের ফরেন কারেন্সী রিজার্ভ তহবিলে আসার জন্য প্রস্তুত থাকলেও শুধুমাত্র পরামর্শক নিয়োগের বিলম্বের কারণে তা হচ্ছে না। বাংলাদেশ সরকারের ক্রয় কমিটিতে আগামী ২২-১১-২০২৩ তারিখে Governance Improvement and Capacity Development (GICD) পরামর্শক নিয়োগের প্রস্তাব আলোচনা ও অনুমোদনের জন্য তিন নম্বর তালিকায় ধার্য ছিল- এবং কেবিনেট ডিভিশন থেকে পত্র দেয়া হয়েছিল।

কিন্তু অজানা ও রহস্যময় কারণে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামের সরাসরি হস্তক্ষেপে উক্ত ক্রয় প্রস্তাব ফিরিয়ে নেয়ার জন্য পত্র দেয়া হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের একটি সরাসরি বাজেট সাপোর্ট প্রকল্প - যা শুধু বৈদেশিক মুদ্রার সাপোর্ট দিবে না উপরোন্ত অর্থ মন্ত্রণালয়ের বাজেট হেডে সরাসরি বৈদেশিক মুদ্রা স্থানান্তর করবে। সরকারের এই দুঃসময়ে মন্ত্রীর এহেন কর্মকান্ড উন্নয়নের ধারার সাথে এবং ফরেন কার্রেন্সির ঘাটতি পূরণের পক্ষে যায় না।

তাছাড়া প্রকল্পের নিয়জিত কর্মকর্তারা কার্যকরীভাবে প্রকল্পের কোনো উন্নয়নমূলক কাজ না করেও গত ছয় মাস যাবৎ সরকারি বেতন পাচ্ছেন ও পেয়ে থাকবেন। প্রধান মন্ত্রীর বৈদেশিক মুদ্রা সহায়তামূলক প্রকল্প এগিয়ে নিয়ে ফরেন রিজার্ভ -এর ঘাটতি মিটানোর সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তাজুল ইসলাম মন্ত্রীর প্রতিফলিত কর্মকান্ড এর বিপরীত ও প্রধান মন্ত্রীর নির্দেশের সাথে অসঙ্গতিপূর্ণ ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন