তিতাসের অভিনব অভিযান : অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার সময় হাতেনাতে ধরা
নিজ্বস প্রতিনিধি
তিতাস অভিযান চালিয়ে বৃস্হপতিবার মধ্য রাতে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৃহস্পতিবার মধ্য রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ বরাবো কবরস্থান রোড়ে অবৈধভাবে গ্যাস লাইন সংযোগের চেষ্টা কালে রূপগঞ্জ থানা পুলিশের টহল টীম কর্তৃক অবৈধ গ্যাস সংযোগের সরঞ্জামসহ ০৩(তিন) জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। উদ্ধারকৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। উল্লেখ্য, ২/৩ জন অজ্ঞাতনামা আসামী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির সংশ্লিষ্ট জোনের ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে রূপগঞ্জ থানায় বর্ণিত আসামীদের বিরুদ্ধে গ্যাস আইন ২০১০ এর ১২(১)/১৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

