ঢাকাামী লঞ্চে অসুস্থ নারী যাত্রীকে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড
স্টাফ রিপোর্টার
জরুরি হেল্পলাইন নম্বরে কল পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে ঢাকাগামী একটি লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক নারী যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান এবং হাসপাতালে স্থানান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য অসুস্থ মেয়েকে নিয়ে চাঁদপুর থেকে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকাগামী ‘এমভি ইমাম হাসান’ লঞ্চে ওঠেন এক ব্যক্তি। রাত সাড়ে ৮টার দিকে লঞ্চটি নারায়গঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় পৌঁছালে ওই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে তাঁর বাবা অবিলম্বে কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন (১৬১১১) নম্বরে ফোন করে সাহায্য চান।
বার্তা পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি মেডিকেল টিম দ্রুত চলন্ত লঞ্চে উঠে অসুস্থ রোগীকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
চিকিৎসার পর রোগীর অবস্থা কিছুটা স্থিতিশীল হলে কোস্ট গার্ডের টিম তাঁকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সিএনজি অটোরিকশায় করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

