Dark Mode
Wednesday, 09 September 2026
ePaper   
Logo
কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান: ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারগামী ডিজেল ইঞ্জিন জব্দ

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান: ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারগামী ডিজেল ইঞ্জিন জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারজুড়ে পৃথক দুটি অভিযান চালিয়ে ২০,০০০ পিস ইয়াবা এবং মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে যন্ত্রাংশসহ পাঁচটি ডিজেল ইঞ্জিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানার নাফ নদীর নাজিরপাড়া সংলগ্ন এলাকায় এক লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় নদীর পানিতে ভেসে থাকা একটি মাছ ধরার জালের ভাসমান বয়া থেকে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবা সম্বলিত একটি সাদা প্যাকেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে মহেশখালী থানার ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও স্টেশন মহেশখালীর যৌথ টিম একটি সন্দেহভাজন মাছ ধরার ট্রলারে অভিযান চালায়। ট্রলারটি তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৭.১০ লাখ টাকা মূল্যের পাঁচটি সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের টহল বোটের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাগরে লাফ দিয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ইয়াবা, পাচারযোগ্য ইঞ্জিন, যন্ত্রাংশ এবং বাজেয়াপ্ত মাছ ধরার ট্রলারের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!