রামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহারে অনুদান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে শিশু ও গো-খাদ্য বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া
মো.মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে রামগড় উপজেলাধীন ২টি পূজা মন্ডপ, প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৫৯টি বৌদ্ধ বিহার এবং সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে উপকারভোগীদের মাঝে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে রামগড়ের উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এসব অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণের মধ্যেছিল, উপজেলার ২ টি মন্দিন ও ৫৯ টি বৌদ্ধ বিহার অনুদান, ২০ প্যাকেট শিশু খাদ্য ও ৩০ বস্তা গবাদিপশুর খাদ্য।
এসময় সরকারী কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

