এখন সবার আগে বিএনপি-আব্দুস সাত্তার এমপি
নীলফামারী সংবাদদাতা
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, বিএনপির স্লোগান ছিল ‘সবার আগে দেশ’। কিন্তু তাদের কর্মকান্ডে এখন আমরা দেখছি সবার আগে দেশ নয়,সবার আগে বিএনপি।
শনিবার রাতে জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আব্দুস সাত্তার বলেন নতুন সরকার গঠনের পর বাংলাদেশের জনগন অনেক আশা-আকাক্সক্ষা করেছিল। মানুষ মনে করেছিল বৈষম্য দুর হবে। সন্ত্রাস ও দুনীতিমুক্ত বাংলাদেশ হবে। কিš‘ দুঃখের বিষয় তা হয়নি।
ইটাখোলা ইউনিয়ন জামায়াতের আমির নুর ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু,সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, সেক্রেটারী হামিদুল ইসলাম, সহকারি সেক্রেটারী আহমাদ রায়হান,শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নায়েবে আমির মোহাম্মদ মুছা প্রমূখ।
কর্মী সমাবেশ শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম রব্বানী সরকারের নাম ঘোষনা করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

