দূর্গাপূজায় কিছু দুষ্কৃতকারী, স্বার্থান্বেষী মহল শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার জন্য কিছু কিছু জায়গায় ষড়যন্ত্রের পায়তারা করছে - খায়রুল কবির খোকন
স্টাফ রিপোর্টার, নরসিংদী : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন, দেশজুড়ে চমৎকারভাবে পূজা উদযাপিত হলেও কিছু দুষ্কৃতকারী, স্বার্থান্বেষী মহল এই শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার জন্য কিছু কিছু জায়গায় ষড়যন্ত্রের পায়তারা করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য নেই। আমরা সবাই ধর্মীয় চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী। আমাদের নীতি হলো ধর্মীয় বিভাজন না করা— ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সবার।
তিনি আজ মঙ্গলবার বিকেলে শ্রী শ্রী কান্দিমন্দির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, গত বছর পূজা উপলক্ষে যেখানে ৪ কোটি টাকা বরাদ্দ ছিল, এবার তা ১ কোটি টাকা বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। চালের বরাদ্দ গত বছরের ৫শত কেজি থেকে বাড়িয়ে এবার ৬শত কেজি করা হয়েছে। এছাড়া গত বছর সারা দেশে ২৮ হাজার পূজা মণ্ডপ হলেও, এবার মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৫টিতে, আর এই পরিসংখ্যানই প্রমাণ করে বর্তমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীরা কতটা নিরাপদে ও উৎসাহের সাথে তাদের উৎসব উদযাপন করছেন।
এসময় শ্রী শ্রী কান্দিমন্দি দূর্গাপূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রী বিশ্বজিৎ সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

