ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৫ জুন) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ।
পিআইবির প্রশিক্ষক ও প্রেগ্রাম সমন্বয়কারী মো. সাহানোয়ার সাইদ শাহীন শাহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজনৈতিক ও নির্বাচন বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের ৩৫ জন সদস্য প্রশিক্ষণ শেষে সনদ গ্রহন করেন।

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকেরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ডিজিটাল নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ক্যাপশন : দ্য কান্ট্রি টুডে ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন অতিথিদের নিকট থেকে সনদ গ্রহণ করছেন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন