ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

চাঁদপুর প্রতিনিধি

জরুরি হটলাইন ‘১৬১১১’-এ প্রাপ্ত বার্তার ভিত্তিতে একটি যাত্রীবাহী লঞ্চে থাকা আশঙ্কাজনকভাবে অসুস্থ এক যাত্রীকে জরুরি চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী 'কর্ণফুলী-১১' লঞ্চে মঙ্গলবার বেলা ১টায় অসুস্থ ছেলের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে নিয়ে বোর্ডিং করেন এক বাবা। দুপুর ২টার দিকে লঞ্চটি চাঁদপুর মোহনা এলাকায় পৌঁছালে ওই রোগীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে পড়ে। এ সময় সহায়তার উদ্দেশ্যে রোগীর বাবা কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন ১৬১১১-এ কল করেন।

সংবাদ পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে গিয়ে রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। পরবর্তীতে কোস্ট গার্ডের একটি বোটের সাহায্যে রোগীকে অতি দ্রুত চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার নির্দেশনা পাওয়ার পর সরকারি অ্যাম্বুলেন্সযোগে রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন