ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ শুরু বৃহস্পতিবার

বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক বলেন, ‘২৮ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিশেষ টিকাদান ক্যাম্পেইনে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছিল প্রায় ৮১ লাখ মানুষকে। তাদের দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য বুলেটিন এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক।

তিনি বলেন, ‘২৮ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের অবহিত করেছি।

‘ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভ্যাকসিন পাঠানো হয়েছে। টিকা কর্মকাণ্ডে প্রথম ডোজ টিকা দেয়া হবে না; শুধু দ্বিতীয় ডোজ দেয়া হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, ‘কাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজন হলে ৩টার পরেও এই ভ্যাকসিনেশন কর্মসূচি চলমান থাকবে।’

তিনি বলেন, ওই দিন সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হবে।

গত ২৮ সেপ্টেম্বর প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেয়া হয়। ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেয়া হয়।

২৮ সেপ্টেম্বরের আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকাদানের ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম, তবে টিকা সংকটের কারণে সে কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন