বিপিএসএ-এর সহ-সভাপতি নির্বাচিত হলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার
মুজিবুর রহমান পাটোয়ারী, গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মো. ইসরাইল হাওলাদার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)-এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের পুলিশ কর্মকর্তাদের মর্যাদাপূর্ণ এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে তিনি সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনজুরুল করিম রনি।
এক অভিনন্দন বার্তায় সংসদ সদস্য মনজুরুল করিম রনি গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, সার্ভিস অ্যাসোসিয়েশনের এই শীর্ষ নেতৃত্ব পদের দায়িত্বকে কাজে লাগিয়ে কমিশনার ইসরাইল হাওলাদার একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ পুলিশ প্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সাথে গাজীপুর জেলাজুড়ে একটি শান্তিশৃঙ্খলাপূর্ণ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান এই সংসদ সদস্য।

