বিএনপি ক্ষমতায় যতবার এসেছে দেশের উন্নয়ন হয়েছে- মন্ত্রী ডাঃ জাহিদ
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। এর জলন্ত উদাহরণ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপি সরকার ৫০০ শয্যা বিশিষ্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু করে। এরপর দীর্ঘ ২০টি বছর পেরিয়ে গেলেও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোন উন্নতি হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব পাওয়ার পর তার নেতৃত্বে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১০০০ শয্যায় উন্নীত করার সীদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মাঝে বিশ বছরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন না হলেও নাম হাইজ্যাক করে রাজনীতি করা হয়েছে। হাসপাতালের কোন সুযোগ-সুবিধা বাড়ায়নি। আলহামদুলিল্লাহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল তার নাম পুনরায় ফিরে পেয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যা বেডে চালু আছে। এটি এক হাজার বেডে উন্নতি করার জন্য সরকারের সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী জনবল এবং অবকাঠামো নির্মাণ অতিশীঘ্রই শুরু হবে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যা বেডের হলেও ১২-১৪'শ রোগী চিকিৎসা নিচ্ছে ইনডোরে। আউটডোরে ছুটির দিন ব্যতীত প্রায় প্রতিদিন ১৫শ রোগী চিকিৎসা নিতে আসছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের একটি বিশাল এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে।
তিনি বলেন, সবচেয়ে আশ্চর্য বিষয় হলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে একজন কিডনি রোগীর ডায়ালাইসিস হয় মাত্র ৪০০ টাকায়। যা বাংলাদেশের কোন হাসপাতালে হয় না। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প মূল্যে সাধারণ রোগীরা সেবা পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫'শ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। প্রয়োজনে আগামীতে আরো বৃদ্ধি করা হবে।
পরে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদের উপস্থিতিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় সহ-সভাপতি দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেক সাদেক আলী, দিমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুঁচদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভুল-ত্রুটি সংশোধন করে মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের কষ্টে সহযোগিতার হাত বাড়াতে হবে তবেই মানুষ আপনাদের সহযোগিতা করবে। আর আপনারা যদি নিজেদের মধ্যে বিভেদ-দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, তাহলে জনগণ আপনাদের ওপর আস্থা হারাবে। কথায় আছ ঐক্যতেই শক্তি। একটি লাঠি সবাই ভেঙে ফেলতে পারে, কিন্তু দশটি লাঠি একসঙ্গে বাঁধা থাকলে তা ভাঙা কঠিন। ঠিক তেমনি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের দুর্বল করতে পারবে না।
সভায় বিএনপির স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, দলীয় ঐক্য বজায় রাখা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
একইদিন বিকেলে দিনাজপুর জেলা পরিষদে থেকে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

