ডার্ক মোড
Friday, 18 September 2026
ePaper   
Logo
বর্তমান সরকার পার্বত্যবাসীর জন্য খুবই আন্তরিক- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

বর্তমান সরকার পার্বত্যবাসীর জন্য খুবই আন্তরিক- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানে উন্নয়ন বোর্ড অর্থায়নের কোটি টাকা ব্যয়ে ব্রীজ ও আরসিসি সড়ক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বন) বিকালে সদর উপজেলার কুহালং ইউনিয়নে এসব প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ক্রাউ আমতলী পাড়া ব্রীজ ও ডলুপাড়া রাস্তা আরসিসি করণ কাজের উদ্বোধন করেন তিনি।

এসময় পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকাবাসীর জন্য খুবই আন্তরিক। শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু প্রতিটি স্থর প্রধানমন্ত্রীর নক্ষ দর্পন রয়েছে। এসব উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অব: অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ সালেম, নির্বাহী প্রকৌশলী আবু বীন মো: ইয়াছির আরাফাত, সদর উপজেলার ইউএনও মারুফা সুলতানা খান হীরামনিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউট এ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন