ডার্ক মোড
Monday, 06 July 2026
ePaper   
Logo
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশ: প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশ: প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ — শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের প্রত্যক্ষ নির্দেশে রবিবার এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, সরকারি কর্মচারী আইন, ২০১৮ অনুযায়ী সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে আনীত হামলার অভিযোগের সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিপিইও-র তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদ্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন।

সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা, অসদাচরণ বা শৃঙ্খলাভঙ্গের সুযোগ নেই।"

ঘটনাটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে গণমাধ্যমে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন