ডার্ক মোড
Monday, 27 July 2026
ePaper   
Logo
জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

স্টাফ রিপোর্টার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি জাপানকে বাংলাদেশের এক পুরোনো ও বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেছেন, সংকটের সময়ে এই দেশটি সবসময় দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে আয়োজিত "জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স"-এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে জাপান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি পারস্পরিক সমৃদ্ধি অর্জনে দুই দেশের যৌথ অঙ্গীকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

নারী ক্ষমতায়নের ইতিহাস স্মরণ করে তিনি উল্লেখ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার মাধ্যমে নারী শিক্ষা ও ক্ষমতায়নের এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে তিনি আরও যোগ করেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষাকে ডিগ্রি স্তর পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছেন।

সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর প্রধান প্রতিনিধি, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী নেতা ও নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন