ডার্ক মোড
Sunday, 13 September 2026
ePaper   
Logo
চন্দনাইশে  স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু 

চন্দনাইশে  স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু 

দোহাজারী  (দক্ষিণ চট্টগ্রাম) প্রতিনিধি
 
 চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছ গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর বেধড়ক মারধরে রুনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. জাকির হোসেনকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চরবরমা গুচ্ছ গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতের বেলা তুচ্ছ বিষয় নিয়ে রুনা আক্তারের সাথে তার স্বামী জাকির হোসেনের কথা কাটাকাটি এক পর্যায়ে জাকির ক্ষিপ্ত হয়ে রুনাকে বেধড়ক মারপিট করেন। মারধরের এক পর্যায়ে রুনা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
খবর পেয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ  ওসি দিদারুল ইসলাম সিকদারের এর নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী জাকির হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করে এবং  ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতাল মর্গে  প্রেরণ করে।
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন