ডার্ক মোড
Saturday, 12 September 2026
ePaper   
Logo
চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে তোলার সময় ১৫০০ লিটার ভোজ্য তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে তোলার সময় ১৫০০ লিটার ভোজ্য তেল জব্দ

 চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের পতেঙ্গায় শুক্রবার  শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে ঘাটে তোলার সময় প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ১৫০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ  কোস্ট গার্ড।

শুক্রবার  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে  জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায়  শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাসকৃত প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ১৫০০ লিটার ভোজ্য তেল (পাম ওয়েল) অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে ঘাটে তোলার সময় জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ভোজ্য তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন