ডার্ক মোড
Wednesday, 24 June 2026
ePaper   
Logo
আইডিআরএ-এর নতুন চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

আইডিআরএ-এর নতুন চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

নিজস্ব প্রতিবেদক

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তিন বছরের মেয়াদে তাঁর এই চুক্তিভিত্তিক নিয়োগ অনুমোদন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ৫(২) ধারা অনুযায়ী তাঁকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, দাপ্তরিকভাবে যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সমস্ত পেশাগত ও কাজের সম্পর্ক ত্যাগ করতে হবে। সরকারের সাথে সম্পাদিত আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে তাঁর বেতন, ভাতা এবং কর্মসংস্থানের অন্যান্য শর্তাবলি নির্ধারিত হবে।

নাদিয়া নিভিন এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন'-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বর্তমানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে কর্মরত আছেন। কুয়েতে জন্মগ্রহণকারী নাদিয়া নিভিন ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাকরামেন্টো থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে (এমপিএ) উচ্চতর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন