ডার্ক মোড
Wednesday, 24 June 2026
ePaper   
Logo
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি
 
সাতক্ষীরায়   সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী   মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন)  সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে  প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি),  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার  উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক  কাউসার আজিজ। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা 
জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ডিজিটাল যুগে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঝুঁকি। এ পরিস্থিতিতে তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা গণমাধ্যমকর্মীদের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক ও প্রেগ্রাম সমন্বয়কারী 
 মো. সাহানোয়ার সাইদ শাহীন,। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী।
প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন মো. শাহাবুদ্দিন। এসময়  সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। 
 
আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকেরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ডিজিটাল নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন