ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
হরমুজ প্রণালীতে ‘অবরোধ’ ঘোষণা ট্রাম্পের, মার্কিন নৌবাহিনীকে কঠোর নির্দেশ

হরমুজ প্রণালীতে ‘অবরোধ’ ঘোষণা ট্রাম্পের, মার্কিন নৌবাহিনীকে কঠোর নির্দেশ

বিশ্বসংবাদ ডেস্ক 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় কড়াকড়ি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের দিকে যাওয়া বা সেখান থেকে বের হওয়া সব ধরনের জাহাজকে ‘অবরোধ’ করা হবে এবং প্রয়োজন হলে আটক বা প্রতিরোধ করা হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেসব জাহাজ ইরানকে কোনো ধরনের অর্থ বা ‘টোল’ দিচ্ছে, সেগুলো শনাক্ত করে বাধা দেয়। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক জলসীমায় চলা জাহাজগুলোর ওপর নজরদারি ও হস্তক্ষেপ বাড়ানোর কথাও জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো জাহাজ যদি অবৈধভাবে অর্থ প্রদান করে বা কোনো পক্ষকে সহায়তা করে, তবে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো ইরানি বাহিনী মার্কিন বা শান্তিপূর্ণ জাহাজের ওপর হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, পাকিস্তানের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। এই প্রশ্নেই মূল অচলাবস্থা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালী নিয়ে মন্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে ‘মুক্ত চলাচল’ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে, তবে ইরান নাকি এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তিনি অভিযোগ করেন, ইরান এমন পরিস্থিতির কথা বলছে যেখানে ‘কোথাও মাইন থাকতে পারে’, যা অন্যরা নিশ্চিতভাবে জানে না।

পোস্টে আরও কঠোর ভাষায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা হরমুজ প্রণালীতে ইরান কর্তৃক স্থাপিত মাইন অপসারণে কাজ করে এবং আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ চলাচল নিশ্চিত করে।

এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীর নিরাপত্তা ও বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: বিবিসি

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন