ডার্ক মোড
Friday, 13 November 2026
ePaper   
Logo
স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে ডিএনসিসির ১৫টি মামলা

স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে ডিএনসিসির ১৫টি মামলা

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে ১৫টি মামলায় ১৫ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার নির্বাহী ম‍্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার অঞ্চল-১ এর ১ নম্বর ওয়ার্ডে উত্তরা ৯ নম্বর সেক্টর, মাস্কট প্লাজা এলাকায় ৮টি মামলায় ১২ হাজার ১০০ টাকা এবং অঞ্চল-৯ এর ৩৯ নম্বর ওয়ার্ডে নূরেরচালা পূর্ব, নূরেরচালা পশ্চিম, খিলবাড়ির টেক পূর্ব, খিলবাড়ির টেক পশ্চিম এলাকায় ৭টি মামলায় ৩ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১৫ হাজার ৮৫০ টাকা।

এসময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন